দুদিন পরই দীপাবলি উৎসব। মা কালীর আরাধনায় মেতে উঠবে রাজ্যবাসী। দিকে দিকে চলছে প্রস্তুতি। কৃষ্ণনগর কদমতলার ঐতিহ্যবাহী কালী পূজার প্রস্তুতিও চলছে জোর কদমে। প্রায় দেড়শ বছর পুরানো ঐতিহ্যবাহী এই পুজোয় এ বছর তৈরি করা হচ্ছে নেপালের গন্ডকী চন্ডী-মুক্তিনাথ মন্দিরের আদলে মায়ের মন্দির। আগে এলাকাবাসী মিলে ঐতিহ্য মেনে এই পুজো সংঘটিত করা হতো বর্তমানে কদমতলা যুব সংস্থা এই পুজোর দায়িত্ব নিয়েছে। ৩১ অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত তাদের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। দু তারিখ বিতরণ করা হবে প্রসাদ। পূজা মন্ডপে আসার জন্য দর্শনার্থীদের প্রতি আবেদন জানালেন ক্লাব কর্তৃপক্ষ।