রানীরবাজার গীতাঞ্জলি হলে
মিউনিসিপাল কর্পোরেশন , কাউন্সিল এবং নগর পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবির 2023 অনুষ্ঠিত হয় সোমবার। ইতিপূর্বে আগস্ট মাসে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে। সোমবার থেকে তিন দিনব্যাপী সারা রাজ্যের কুড়িটি আরবান বডির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। তিনটি প্রশিক্ষণ শিবিরের মধ্যে আজ রানী বাজারে অনুষ্ঠিত হয় একটি শিবির। আগামীকাল ও পরশু ধর্মনগর এবং বিলোনিয়া এরকম অনুষ্ঠিত হবে দুটি প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন প্রদেশ নেতৃত্ব এবং বাইরে থেকেও আসছেন প্রশিক্ষক। নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রশাসনিক ও দলের প্রতি কি দায়িত্ব রয়েছে ইত্যাদি ব্যাপারে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনগণের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেগুলি কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেইসব বিষয়ও এই প্রশিক্ষণ শিবিরে আলোচনা হয় এবং আগামী দুদিনও হবে। পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরা তাদের বিভিন্ন কাজকর্ম কি করেছে এখন পর্যন্ত একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে। রাজনৈতিক এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে বিস্তারিত জানান বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
