🚨🧧২৫ শে নভেম্বর পাওয়ার ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অফ ত্রিপুরার রাজ্য সম্মেলন

আগামী ২৫শে নভেম্বর ২০২৩ইং রোজ শনিবার রাজ্যের বিদ্যুৎ দপ্তর তথা রাজ্য বিদ্যুৎ নিগমের সর্ববৃহৎ প্রকৌশলীদের সংগঠন ‘পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন ত্রিপুরা’ -এর দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন  আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ  পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে এসোশিয়েশনের দূর্গাচৌমুহনিস্থিত বিপনি বিতান অফিসঘরে বিস্তারিত আলোচনা করেন এসোশিয়েশনের সভাপতি  কৃষ্ণপদ সরকার ও সাধারন সম্পাদক শ্রী সুবীর চক্রবর্তী । উক্ত সম্মেলনের উদ্ভোদক এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের  বিদ্যুৎমন্ত্রী  রতন লাল নাথ , ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের  রাজ্য সম্পাদক  নীলরতন সরকার । এছাড়াও উপস্থিত থাকবেন পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের বিগত দিনের সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদকগন এবং বরিষ্ঠ সম্মানিত সদস্যগন। পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন ভারতীয় মজদুর সংঘের আদর্শ এবং চিন্তাধারায় অনুপ্রানিত হয়ে রাষ্ট্রহিতে, উদ্যেগহিতে এবং শ্রমিকহিতে কাজ করে থাকে। নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সয়ংন্তরতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ রপ্তানি এবং সার্বিকভাবে বিদ্যুৎক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাওয়ার ইঞ্জিনীয়ার্স আ্যসোশিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পূজা-পার্বণে এবং প্রাকৃতিক দুর্যোগে সমস্ত বাধাবিপত্তি উপেক্ষা করে বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে উল্লেখনীয় ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে যেমন রক্তদান, বিভিন্ন বৃদ্ধাশ্রমে, শিশুগৃহে, বৃহন্নলাদের ফল, মিষ্টি, খাদ্য ও বস্ত্র বিতরন, গরীব মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা প্রদান ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *