লক্ষামুড়া পুর নিগমের ১ নং ওয়ার্ড এর অন্তর্গত ভূমিহীন কলোনী এলাকায় কাঁটাতারের বেড়ার ফলে প্রায় ১০০ কানি জমি বাংলাদেশের দিকে পড়ে যায়। ফলে প্রায় ২০০ থেকে ৩০০র মতো কৃষক কৃষি কাজের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। শুধুমাত্র বর্ষাতেই তারা কৃষিকাজ সম্পূর্ণ করত কাঁটাতারের ওপারে। দীর্ঘদিনের সমস্যা ছিল এটা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সমস্যার কথা চিন্তা করে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এর উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সেই এলাকায় একটি জলের পাম্প মেশিন বসিয়ে দেয়। যার ফলে কৃষকদের এখন আর শুধু প্রাকৃতির উপরে নির্ভর করে থাকতে হবে না বাংলাদেশের দিকে এবং ভারতীয় অংশের প্রায় ৫০ জনের মত কৃষক এ জল দিয়ে সারা বছরব্যাপী তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারবে। আজ অত্র এলাকার জনগণের সাথে এবং পাম্প মেশিন টি চালু করার লক্ষ্যে এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ও মেয়র দীপক মজুমদার এলাকাটি পরিদর্শন করেন।
