শনিবার রাজ্যের বিদ্যুৎ দপ্তর তথা রাজ্য বিদ্যুৎ নিগমের সর্ববৃহৎ প্রকৌশলীদের সংগঠন ‘পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশন ত্রিপুরা’ -এর দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয়। সেখানে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়।
উক্ত সম্মেলনের উদ্ভোদক এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ , ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের রাজ্য সম্পাদক নীলরতন সরকার । এছাড়াও উপস্থিত ছিলেন পাওয়ার ইঞ্জিনীয়ার্স অ্যাসোশিয়েশনের বিগত দিনের সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদকগন এবং বরিষ্ঠ সম্মানিত সদস্যগন। নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সয়ংন্তরতা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, বিদ্যুৎ রপ্তানি এবং সার্বিকভাবে বিদ্যুৎক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাওয়ার ইঞ্জিনীয়ার্স আ্যসোশিয়েশন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পূজা-পার্বণে এবং প্রাকৃতিক দুর্যোগে সমস্ত বাধাবিপত্তি উপেক্ষা করে বিদ্যুৎ ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে উল্লেখনীয় ভূমিকা পালন করে থাকে।
