২০২২ সনের এসটিজিটি দের ব্যাকলগের ২৩০টি পোস্ট পূরণের দাবিতে এসটিজিটি উত্তীর্ণ বেকাররা সিটি সেন্টারের সামনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রদর্শন করেন। প্রসঙ্গত পরীক্ষার পর প্রায় ১৫ মাস হয়ে গেছে। এখন পর্যন্ত শুধুমাত্র ফাইনাল উত্তর পত্র প্রকাশ করেছে বোর্ড। সেই উত্তরপত্র দেখার পর বেকার যুবক যুবতীদের বক্তব্য অনুযায়ী প্রায় ১০০০ জনের মত উত্তীর্ণ হয়েছে। ফলে অতি সত্বর ফল প্রকাশ এবং যতজন উত্তীর্ণ হয় সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর প্রতি কর জুড়ে আবেদন রাখলেন তারা।
