🧧🚨বটতলায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

রবিবার রাত আনুমানিক একটা থেকে দেড়টার ভেতর বটতলা বাজারে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। প্রায় ১৫০ টি দোকান

এই আগুনে ভস্মীভূত হয়ে যায়। তার ভেতর সবজি দোকান থেকে শুরু করে মুদির দোকান ,মাংস বিক্রেতার দোকান ভস্মিভূত হয়ে যায়। ঝলসে যায় মুরগিগুলিও। আজ সকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বলেন, এ আগুনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটির উপর ক্ষয়ক্ষতি হতে পারে। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে ওনার অভিমত।এডিএম ঘটনা স্থলে আছেন এবং কতগুলি দোকান এবং কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে যেরকম সাহায্য করা যায় সেরকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তিনি  অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সময়মতো এসে আগুন নিয়ন্ত্রণে আনায় না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি সম্মুখীন হত আগরতলা শহর বলে উনার অভিমত। দৈনিক সংবাদ প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান বটতলা বাজারকে স্মার্ট সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত মানের করার লক্ষ্যে মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে যার ডিপিআর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *