🧧🚨রাজ্যপালকে হায়দ্রাবাদের কেশব মেমোরিয়াল এডুকেশন সোসাইটির সংবর্ধনা

 

রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুকে গতকাল হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে কেশব মেমোরিয়াল এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।হায়দ্রাবাদের নারয়াংগুডায় অবস্থিত এই কেশব মেমোরিয়াল হাইস্কুলে রাজ্যপাল শিক্ষালাভ করেছেন। কেশব মেমোরিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনে

প্রাথমিকস্তর থেকে স্নাতকস্তর পর্যন্ত পড়াশুনার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে

রাজ্যপাল তাঁর ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, কেশব মেমোরিয়াল

এডুকেশনাল ইনস্টিটিউশনে প্রবেশ করে মনে হয়েছে তিনি সরস্বতীর বাগানে

প্রবেশ করেছেন। এখানে জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করা যায়। এই প্রতিষ্ঠানটি

মূল্যবোধ ও নিয়মানুবর্তিতার প্রতীক। এই প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের মূল্যবোধের

শিক্ষা দিয়ে আসছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সদস্যদের তিনি

আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তারা ছাত্রছাত্রীদের আত্মনির্ভর এবং দায়িত্ববান

নাগরিক হিসেবে গড়ে তুলছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সোসাইটির সভাপতি এবং

হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির আচার্য জাস্টিস এল নরসিমহা রেডিড,

সোসাইটির সচিব ড. এ ভি সুব্রহ্মণিয়াম, এলামনির সেক্রেটারি এন বিজয়

কুমার, সোসাইটির সহসভাপতি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জে নরসিমহা রাও প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *