শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অনঙ্গনগর এলাকাস্থিত সিপিআইএম কর্মী তপন শীলের বাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা বোমা হামলা করে বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে বড়জলার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা নেতা কর্মীরা এয়ারপোর্ট থানার দ্বারস্থ হয়ে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানায়। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনাকে সাজানো এবং বড়জলা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার সিপিআইএম এর চক্রান্ত বলে অভিমত ব্যক্ত করেন বড়জলা এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস। তিনি ছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়জলা মন্ডলের নবনির্বাচিত সভাপতি রাজিব সাহা। যদি এ ধরনের হামলা হয়ে থাকে তবে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিও জানান তারা। ঘটনার পরই তপন শীলের বাড়িতে ছুটে গিয়েছিলেন তারা বলে জানান এবং সেখানে গিয়ে বোমা হামলার কোন প্রমাণ তারা পায়নি শুধু একটি পটকা ফোটানোর মত তাও রাস্তায় চিহ্ন পাওয়া যায় বলে জানান দিলীপবাবু। রাজ্য সরকারের উন্নয়ন মুখি কাজ এবং বড়জলাকে বদনাম করার জন্য এই ধরনের প্রচার চালিয়েছে বিধায়ক সুদীপ সরকার বলেও জানান দিলীপবাবু।
