বিমানবন্দর থেকে আগরতলা শহরে প্রবেশ করার রাস্তা গুলির প্রশস্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই বিমানবন্দর থেকে আস্তাবল পর্যন্ত রাস্তা প্রশস্ত করা এবং সুন্দর্যায়নের কাজ শেষ হয়েছে। এখন কাজ শুরু হয়েছে পঞ্চবটি কালী মন্দির থেকে বটতলা পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ। এই রাস্তা প্রশস্ত করার জন্য ফায়ার ব্রিগেড চৌমুহনী সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের একটি চাবি রয়েছে। যা উন্মুক্ত অবস্থায় থাকার ফলে সেই এলাকায় যানজট অনেকটাই লেগে থাকে। সেই জলের চাবিটি সরানো প্রয়োজন হয়ে পড়ায় সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাবে স্থানান্তরিত পরামর্শ দিয়েছিল পুর নিগম। ক্লাব কর্তৃপক্ষ সে আবেদনে সাড়া দেওয়ায় আজ মেয়র সেই জায়গা পরিদর্শন করেন এবং অচিরেই এই চাবিটি সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
