প্রয়াগরাজ, ২১ জানুয়ারি, ২০২৫: ২১ থেকে ২৩ জানুয়ারী ২০২৫ পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) উদ্যোগে প্রয়াগরাজে মহা কুম্ভ দর্শনে তিন দিনের মিডিয়া সফরে উত্তর-পূর্ব ভারতের চৌদ্দ জন সাংবাদিক মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছয়।ত্রিপুরা,
অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম প্রতিনিধিদলটি কে বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশের রিপোর্ট করার একটি অনন্য সুযোগ করে দেয় পিআইবি। এই উদ্যোগের লক্ষ্য হল প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা যাতে তারা মহা কুম্ভ মেলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সারাংশ ক্যাপচার করতে পারে এবং উত্তর-পূর্ব অঞ্চল এবং এর বাইরেও দর্শকদের সাথে শেয়ার করতে পারে। উত্তর-পূর্বের প্রতিনিধি দলে
হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল,
অরুণাচল ফ্রন্ট, অসমিয়া প্রতিদিন, দৈনিক আসাম, ডিওয়াই ৩৬৫, টাইম ৮, সাঙ্গাই এক্সপ্রেস, দ্য পিপলস ক্রনিকল, ইউ পিটঙ্গর, দ্য মরুং এক্সপ্রেস, হর্নবিল টিভি, সামিট টাইমস, স্বতন্ত্র আওয়াজ, এবং সত্যভাষণ-এর প্রতিনিধিরা রয়েছেন। ১৩ তারিখ থেকে শুরু হওয়া ২৬ তারিখ পর্যন্ত যা চলবে সেই মহা কুম্ভ মেলা সম্পর্কে
পৌরাণিক কাহিনীতে কথিত আছে যে সমুদ্র মন্থনের সময় অমৃতের ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িন ও নাসিকে
পড়েছিল। এই মহাকুম্বে স্নান করলে আত্মা শুদ্ধ হয়।ভক্তরা বিশ্বাস করেন যে প্রয়াগরাজের গঙ্গা যমুনা ও সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এবছর প্রায় ৪৫ কোটি দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করবে বলে উত্তর প্রদেশ সরকারের আশা। যার ভেতর ১৫ লক্ষ আন্তর্জাতিক দর্শনার্থী রয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে কুম্ভ মেলায় ২৫ কোটি লোক অংশগ্রহণ করেছিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠিত পি আই বি -এর মিডিয়া ট্যুরগুলি মহা কুম্ভ কীভাবে জাতি, ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একতাকে উন্নীত করে তা তুলে ধরার জন্য একটি অনন্য প্রয়াস৷
