🧧🚨আগামী ষোল ফেব্রুয়ারি ২৩ এর বিধানসভা নির্বাচন । নির্বাচনী লড়াইয়ের ময়দান জমে উঠেছে জমজমাট ভাবে । ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে তার ব্যাতিক্রম নয়। শাসক বিজেপি দলের পাশাপাশি ঝড়ো প্রচার চালাচ্ছে সিপিআইএম। বিনা যুদ্বে এক এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কেউ কাউকে । যদিও বা এই কেন্দ্রে শাসক বিজেপি দল, সিপিআইএম ও তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে । তবে জোটের ঈঙ্গীত মিললে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঋষ্যমুখ কেন্দ্রে । সম্ভবত পরিষ্কার চিত্র আগামী দুই তারিখে হয়ে যাবে। তখন প্রতিদ্বন্দ্বিতার লড়াইটা হবে সিপিআইএম ও শাসক বিজেপি দলের মধ্যে। এই ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র নজর কাড়া কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণে । ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র দক্ষিণের মধ্যে একটি অন্যতম লাল ঘাটি । এককথায় প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর খাস তালুক ছিল । অসুস্থতাও বয়সের কারণে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে এই ঋষ্যমুখ কেন্দ্রে প্রার্থী করা হয় নি । বামেদের হাত থেকে ছিনিয়ে আনতে শাসক দল যেমন মরিয়া তেমনি বামেরাও পুনরায় এই কেন্দ্রকে ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে । এবারের নির্বাচনে উভয় দলেরই প্রার্থীই নতুন মুখ। একজন রাষ্ট্রপতি পুরুস্কার পুরুস্কৃত অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র আরেকজন সেনাবিভাগের স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত সৈনিক দ্বীপায়ন চৌধুরী। অশোক মিত্র সমাজ গড়ার কারিগরদের যেমন তৈরি করেছেন তেমনি দ্বীপায়ন চৌধুরী দেশমাতৃকাকে রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। একজন গুরুকুল হলেও অপরজন দেশের জন্য নিবেদিত সেনানী ছিলেন। তবে বয়সে অনেকটা ফারাক দ্বীপায়ন চৌধুরীর সাথে অশোক মিত্রের । একপ্রকার প্রবীনের সাথে নবীনের লড়াই । সত্তর উর্ধ্বে বয়স সিপিআইএম প্রার্থী অশোক মিত্রের । বিজেপি দলের প্রার্থী দ্বীপায়ন চৌধুরীর বয়স চল্লিশ উর্ধ্ব । নির্বাচন যতই এগিয়ে আছে ভোট যুদ্ধে নির্বাচনী প্রচারের তেজিভাব জোর দার হয়ে উঠেছে। ভোটারদের মন জয় ও গন দেবতাদের আশীর্বাদ নিতে বুধবারেও দেখা গেল সিপিআইএম প্রার্থী অশোক মিত্রকে । দুই শতাধিক ঊর্ধ্বে নেতাকর্মীদের সাথে সকাল হতেই নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গেলেন বাম মনোনীত প্রার্থী । ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বরোজ কলোনী, সাতমুড়া ও মির্জাপুর এলাকার প্রতিটি বাড়িতে গেলেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার সহ উন্নয়নের স্বার্থে বামফ্রন্টকে ভোটে জয়ী করার আহ্বান জানান । বাম মনোনীত প্রার্থী অশোক মিত্রের সাথে এই দিনে প্রচার কর্মসূচিতে ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটির সদস্য রিপু সাহা, সিট্যু নেতা বিজয় তিলক , ত্রিলোকেশ সিনহা , ছাত্রনেতা সুকান্ত মজুমদার সহ নারীনেত্রী ও গণ আন্দোলনের নেতৃত্বরা । বারে বারে নির্বাচনী প্রচার কর্মসূচির ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম মনোনীত প্রার্থী অশোক মিত্র সহ যুবনেতা রিপু সাহা জানান জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ব্যাপক সাড়া দিচ্ছে । এই কেন্দ্রে বাম মনোনীত প্রার্থী জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন ।

🚨🧧দুর্গানগর বাজারে সিপিএম মনোনীত প্রার্থীর প্রচারে কর্মীদের উপর আক্রমণে ঘটনা পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত তিন। সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থী পার্থ প্রতি মজুমদার কে নিয়ে কর্মীরা ভোট প্রচারে দুর্গানগর বাজারে গেলে আচমকাই দুর্গানগর বাজারে তিন বিজেপি কর্মী তাদের কর্মীদের উপর আক্রমণ চালায়। বিজেপি কর্মীদের আক্রমণে আহত হয় তিনজন। ভেঙ্গে দেওয়া হয় তাদের মোবাইল।ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস বিশালগড় থানার ওসি বাদল সাহা। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, ঘটনাস্থল থেকে তিনি অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ মিথ্যা অপবাদে পুলিশ তাদের কর্মীদের গ্রেফতার করে থানে নিয়ে আসেন। এলাকায় সিপিএম ও কংগ্রেসের যে মিতালী ছিল সে মিতালী ভেঙে যাওয়ার ফলে দুইদলের কর্মীদের মধ্যে নাকি মারপিট হয়েছে। বিজেপি কোন কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।