আগরতলা, ১৬ জুলাই: আগরতলায় তিনদিনব্যাপী ইনটেনসিফায়েড ম্যালেরিয়া নির্মূলকরণ প্রকল্প -এর আঞ্চলিক পর্যালোচনা সভা শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল -এর যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ জুলাই এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে বলেন, নিয়মিত নজরদারি, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা ও জনসচেতনতার ফলে ত্রিপুরায় ম্যালেরিয়ার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। NCVBDC-এর অতিরিক্ত পরিচালক ড. তনু জৈন জানান, ২০২৭ সালের মধ্যে ম্যালেরিয়া-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেসভিত্তিক নজরদারি, মশা নিয়ন্ত্রণ এবং আন্তঃরাজ্য সমন্বয় আরও জোরদার করা হবে।এই সভায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশার স্বাস্থ্য আধিকারিকরাও অংশগ্রহণ করছেন।
