🧧🚨অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে বৈঠকে মেয়র

 

গত রবিবার গভীর রাতে বটতলা বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আজকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে মেয়র দীপক মজুমদার বাজারে একটি বৈঠক করেন। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনার শৈলের যাদব। কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য কর্পুরেটর নিবাস দাস সহ অন্যান্যরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সহ বাজারকে ভেঙ্গে নতুন করে সর্বসুবিধাযুক্ত বাজার তৈরি এসব বিষয় আজকের এই বৈঠকে আলোচনা হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের যাদের দোকান অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *