ত্রিপুরা তো বটেই উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম অনলাইনে বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য উদ্বোধন হল অনলাইন শপিং অ্যাপসের। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে সূচনা হলো ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ডিজিটাল বাজার ডট কম নামক অনলাইন শপিং অ্যাপসের। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার। রাজ্যবাসী ইতিমধ্যেই অনলাইনে জিনিসপত্র ক্রয় করা সম্পর্কে সম্মুখ ধারণা রয়েছে। আমাজন ফ্লিপকার্ট প্রভৃতি অনলাইন ব্যবসা ইতিমধ্যে সারা ফেলেছে। রাজ্যের ছেলে ব্যবসায় ী পার্থ সাহার হাত ধরে এই এই অনলাইন শপিং অ্যাপসের পথ চলা শুরু হল। উনার বক্তব্য অনুযায়ী আমার লক্ষ্য বিজ্ঞাপন করে টাকা খরচা করা নয় ক্রেতাদের কি করে বেশি করে জিনিস পত্রে ছাড় দেওয়া যায় সেই দিকেই নজর রাখা। পাশাপাশি কম সময়ের মধ্যে ক্রেতাদের হাতে জিনিস পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই ৫০০০ এর উপর জিনিসপত্র এই অনলাইন অ্যাপস এর মাধ্যমে ক্রয় করতে পারবে রাজ্য তথা সারা ভারতবর্ষের জনগণ। আর অনেক আইটেম যুক্ত হবে এই অ্যাপসে তা জানান তিনি। রাজ্যের ছোট ছোট ব্যবসায়ীদের বিভিন্ন জিনিস পৌঁছে যাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। ব্যস্ত জীবনে এখন অনেকের ই বাজারে গিয়ে ক্রয় করা সময় হয়ে উঠেনা। ফলে ঘরে বসে সকলেই চায় শপিং করে নিতে। সেই অর্থে এই অনলাইন শপিং অ্যাপস যে অনেকটাই সাফল্য পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
