শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৪ দিন ব্যাপী রাজ্য ভিত্তিক বস্তু মেলা। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্ততাঁত ও হস্তকারু শিল্পীরা মেলায় পসরা সাজিয়ে মন্ডব খুলবেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৮ নভেম্বর শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে বস্ত্র মেলা প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমাসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
সব
