পণ্ডিত জওহরলাল নেহেরু ১৪ নভেম্বর, ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পণ্ডিত এবং কূটনীতিবিদ। লেখক হিসেবেও নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরেজিতে লেখা তার তিনটি বিখ্যাত বই- ‘একটি আত্মজীবনী’, ‘বিশ্ব ইতিহাসের কিছু চিত্র’, এবং ‘ভারত আবিষ্কার’ চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। আজ উনার জন্মবার্ষিকী। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। জাতীয় পতাকা এবং দলীয় পতাকার পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জহরলাল নেহেরু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধীঘাটে জহরলাল নেহেরুর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।