গত ১৬ ই মার্চ বিশালগড় নিউমার্কেট থেকে একটি পালসার বাইক চুরি যায়। সেদিনই বাইকের মালিক বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন, বিশালগড় থানায় মামলা নাম্বার 45/2823 US 383। উক্ত মামলার তদন্ত ভার পুলিশ অফিসার মৃদুল মজুমদার  হাতে নিয়ে 16 মার্চ বাইক সহ জামাল হোসেনকে গ্রেফতার করেন। জামাল হোসেনকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি বাইক সহ বিশালগড়ের মাসুম ইলিয়াস, রাকেশ খান নামে দুজনকে গ্রেফতার করেন। ১৮ মার্চ  মাসুম ইলিয়াস ও রাকেশ খানকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসা করার পর সুজিত মোদক ও  বাইক চোর চক্রের মাস্টারমাইন আরিফ খানের নাম বেরিয়ে আসে। সুজিত মোদককে পুলিশ আটক করতে পারলেও আরিফ খানকে শেষ সময় আটক করতে পারেনি। আরিফ খানকে গ্রেফতার করতে বিভিন্ন কৌশল চালিয়ে যাচ্ছিল পুলিশ। অবশেষে রবিবার সকাল দশটায় বিশালগড় কড়ুইমুড়া বাজার এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে বাইক চুরির বিশালগড় মহকুমার  মাস্টারমাইন্ড আরিফ খানকে গ্রেফতার করেন।