সারা দেশেই স্বাবলম্বী ভারত অভিযান চলছে। তারি অঙ্গ হিসেবে আজ স্বদেশী জাগরণ মঞ্চ ,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মিলিতভাবে একটি সচেতনতা মিছিল সংঘটিত করে। পরবর্তীতে মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রে গিয়ে এক সভায় মিলিত হয়। এ মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে দীপক শর্মা স্বদেশী জাগরণ মঞ্চের উত্তর-পূর্ব ভারতের সংগঠক বলেন, এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যুবকদের চাকরির পেছনে না দৌড়িয়ে স্বাবলম্বী হওয়ার বার্তা দেওয়া। পড়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীরা যেন স্বরোজগারী হওয়ার চেষ্টা করে যার ফলে রাজ্যের বিকাশ সংঘটিত হবে। পরবর্তীতে নজরুল কলাক্ষেত্রে আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে বর্তমানে চাকুরীর যে অবস্থা চাকুরীর পেছনে না দৌড়িয়ে নিজেদেরকে স্বাবলম্বন করার উপরে জোর দেন।
