২৪ সেপ্টেম্বর, ভারতীয় মহিলা ক্রিকেটের একটা অধ্যায় শেষ হবে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট থেকে অবসর নেবেন ঝুলন গোস্বামী। আগামী ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে নামছে ভারতীয় মহিলা দল। সেই ম্যাচ খেলেই অবসর নেবেন তিনি। কয়েকদিন আগেই সেই ঘোষণাও করে দিয়েছেন ঝুলন গোস্বাম। ভারতীয় দের ড্রেসিংরুমেরও মন খানিকটা খারাপ। সেই জন্যই তো ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জিততে মরিয়া ভারতীয় মহিলা দল। ঝুলন গোস্বামীর জন্যই এই সিরিজ জিততে চাইছে ভারতীয় দল।
