রাজ্যের বিভিন্ন মহকুমায় গতকাল যথাযোগ্য মর্যাদায় পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে গতকাল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ধর্মনগনর পুর পরিষদ এবং উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, সমাজসেবী শ্যামল নাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠানে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
পানিসাগর টাউনহলে গতকাল পানিসাগর মহকুমা ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, উত্তর ত্রিপুরা জিলা পরষদের সদস্যা মৌসুমী দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস। অনুষ্ঠানে অতিথিগণ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক ইন্দ্রজিৎ সাহা। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশালগড়ের সূর্যকিরণ হলঘরে গতকাল সন্ধ্যায় বিশালগড় মহকুমা ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানের উদ্বোধন করে বিধায়ক শ্রী দেব বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এই লক্ষ্যেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের সদস্য রতন দেব, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রসেনজিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীতেন্দ্র চন্দ্র সাহা। স্বাগত বক্তব রাখেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক কাকলী ভৌমিক। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অম্পি বিআরসি হলে গতকাল অমরপুর মহকুমা ভিত্তিক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এমডিসি শিবসংলিয়ান কাইপেং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অম্পি ব্লকের অতিরিক্ত বিডিও তজিম চাকমা, উপ বিদ্যালয় পরিদর্শক নক্ষত্র দেববর্মা, বরিষ্ঠ তথ্য আধিকারিক দয়াল মজুমদার, সমাজসেবী প্রশাস্ত সাহা প্রমুখ। অনুষ্ঠানে ব্লক এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিলপীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া
