নয়াদিল্লিতে নতুন একটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ২,৯৩০ বর্গমিটার জমি বরাদ্দ করেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ইনস্টিটিউশনাল ল্যান্ড ব্রাঞ্চ। নয়াদিল্লির দ্বারকায় সেক্টর ১৭’র প্লট নং ৩-তে এই জমি বরাদ্দ করা হয়েছে। আজ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ইনস্টিটিউশনাল ল্যান্ড ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর (আই এল) নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের স্পেশাল চিফ রেসিডেন্স কমিশনারকে এক চিঠিতে একথা জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নয়াদিল্লিতে নতুন একটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সাথে কথা বলেছিলেন।
