গত কিছুদিন ধরেই পুর নিগমের উদ্যোগে বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে আগরতলা শহর থেকে। ইতিমধ্যেই বটতলা এলাকা, কামান চৌমুহনী এলাকা , ওরিয়েন্ট চৌমুহনী এলাকা বেআইনি দখলদারদের থেকে দখলমুক্ত করেছে পুর নিগম। বাজার থেকে নন্দননগর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরে। অনেকটাই প্রশস্ত হচ্ছে সেই রাস্তা। গতকাল ভোর রাত্র থেকে জিবি বাজারে বেশ কিছু দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় পুর নিগম। সেই এলাকায় দোকান ঈদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বিকল্প ব্যবস্থা না করেই তাদেরকে উচ্ছেদ করায় এই উত্তেজনা। বুধবার সকালে এই উত্তেজনাকে কাজে লাগিয়ে ময়দানে উত্তীর্ণ হয় সিআইটিইউ নেতৃত্ব। সি আই টি ইউর রাজ্য সম্পাদক শংকর প্রাসাদ দত্তের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল জিবি বাজার এলাকা পরিদর্শন করেন এবং দোকানীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে শংকর বাবু বলেন, দূর্গা পূজার আগে এই উচ্ছেদ দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। জিবি বাজার এলাকার যত উন্নয়ন দেখছেন সবই বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট সরকার কখনো বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করে নি। মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত ছিল। বিকল্প ব্যবস্থা করে উচ্ছেদ করলেই ভালো ছিল। কিছু কিছু এলাকায় বিকল্প ব্যবস্থা করছে ঠিকই পাশাপাশি কিছু কিছু নতুন দোকানও বসিয়ে দিচ্ছে তুল্লা আদায়ের মাধ্যমে। বামফ্রন্ট ও উন্নয়নের পক্ষে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করেই উন্নয়ন করা দরকার বলেও তিনি জানান।
