শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বার্ষিক গহনা প্রদর্শনী শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৩’ শুরু হচ্ছে ৯ অক্টোবর। বার্ষিক এই গহনা প্রদর্শনী এই বছর ২১ তম সংস্করণ। এই বিশেষ সংস্করণের বিশেষ সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, রত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ। এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার এবং ড্র। এই উপলক্ষে একটি বিশেষ প্রেস প্রিভিউতে সোনা ও হিরের গহনার সংগ্রহ উন্মোচন করেছেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন, এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া রয়েছে আকর্ষণীয় বিভিন্ন অফার। ডিরেক্টর রূপক সাহা বলেন, গহনার ডিজাইন নিয়ে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। ২০ অক্টোবর পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর এবং কলকাতার গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত শোরুমে এই প্রদর্শনী চলবে। ২০ গ্রাম বা তার বেশি ওজনের যে কোনও সোনা ও সমমূল্যের হিরের গয়না কিনলে থাকবে নিশ্চিত গোল্ড কয়েন।
