🧧🚨রাজ্য সরকার মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে : জনজাতি কল্যাণমন্ত্রী

তেলিয়ামুড়া মহকুমা মংসা তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি চাকমাঘাট ব্যারেজস্থিত খোয়াই নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নিরোদ বরণ দাস, মহকুমা মংস্য তত্ত্বাবধায়ক বিভাস বিশ্বাস সহ অন্যান্য অতিথিগণ। খোয়াই নদীতে বিভিন্ন প্রজাতির মোট ১ লক্ষ ৫৩ হাজার মাছের পোনা ছাড়েন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ থেকে এজন্য মোট ব্যয় হয় ৩ লক্ষ ৭৬ হাজার টাকা। মাছের পোনা ছাড়ার পর বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করে বাজারের চাহিদা পুরণের লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। আগামী দিনেও সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে। তাছাড়া যেসব মাছচাষি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা এই উদ্যোগে উপকৃত হবেন বলে তিনি আশাব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *