মঙ্গলবার কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শ্রম ভবনে ব্যক্তিগত মালিকানাধীন ছটি কোম্পানিকে নিয়ে অনুষ্ঠিত হয় চাকরি মেলা। এই চাকরি মেলা সম্পর্কে বলতে গিয়ে দপ্তরের অধিকর্তা অসীম সাহা বলেন, মোট ছটি সংস্থা লোক ১৮৬ টি শূন্য পদে নিয়োগের জন্য আজকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সংস্থার মধ্যে একটি রয়েছে বহি রাজ্যের। আজকেই লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ত্রিপুরার বাইরের কোম্পানিটি হচ্ছে বেঙ্গালুরুর যেখানে বেতন কাঠামো ভালোই রয়েছে। প্রতিটি সংস্থায় ৭ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত বেতনের ব্যবস্থা রাখা হয়েছে। আজকের এই চাকরি মেলায় বেকার যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
