১৯৪৮ সালের ২৩ শে আশ্বিন গোলাঘাটি বাজারে পুলিশের নির্বিচার গুলি চালনায় নিহত হয়েছিলেন ১৩ জন কৃষক। তারপর থেকে এই দিনটি সারা ভারত কৃষক সেবা ও গণমুক্তি পরিষদ গোলাঘাটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। আজ কৃষক সভা অফিসে ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ নেতৃত্ব। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি অঘোর দেববর্মা রাজ্য সম্পাদক পবিত্র কর সহ রাজ্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে কৃষক সবার সম্পাদক পবিত্র কর বলেন, সেই সময় রাজ্যজুড়ে রমরমা ছিল মহাজনি প্রথার।১৯৪৮ সালে আজকের দিনে গোলাঘাটি বাজারে খড়ার জন্য ফসল কম হওয়ায় মহাজন হরি সাহাকে কৃষকরা সুদ কমাতে বলেছিল। সাধারণ বচসাকে কেন্দ্র করে মহাজন হরি সাহা বিশালগড় থেকে নেওয়া পুলিশ মিহির দারোগার নেতৃত্বে নির্বিচারে গুলিতে ১৫ জন শহীদ হয় এবং ৫০ জনের মতো আহত হয়। সেই সময়কার সরকার আহতদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বলে অভিযোগ করেন সম্পাদক পবিত্র কর।
