প্রতি ঘরে সুশাসন অভিযানে সিপাহীজলা জেলায় দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী জনগণের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র : কারামন্ত্রী

রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন অভিযানের সূচনা হয়েছে। জনগণের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। আজ বিশ্রামগঞ্জের মাল্টিপারপাস হলে দিব্যাঙ্গজনদের মধ্যে চলন সামগ্রী ও শংসাপত্র বিতরণের জেলাভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে কারামন্ত্রী রামপ্রসাদ পাল একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, জেলার অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী ঝর্ণা দেববর্মা, দেবব্রত ভট্টাচার্য ও গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১০ জন দিব্যাঙ্গজনকে চলন সামগ্রী ও ২ জন দিব্যাঙ্গজনকে শংসাপত্র দেওয়া হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *