🚨🧧বায়ু দূষণে দিল্লি ও ঢাকার মধ্যে চলছে প্রতিযোগিতায়

দিন দিন প্রতিটি দেশের বিভিন্ন শহরে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলছে।শহরের বাতাসের মান বিবেচনায় আজ মঙ্গলবার বিপজ্জনক অবস্থায় আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সকাল ১১টা পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেস্ক (আইকিউআই)-এর র‌্যাংকিংয়ে ৪২২ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষে আছে শহরটি। বায়ু দূষণ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে দিল্লি সরকার চলাচলে জোর বিজুর ফর্মুলা শুরু করেছে। স্কুল-কলেজে ঘোষণা করা হয়েছে ছুটি। তবে কেবল এই সমস্ত করে দূষণ সেভাবে কমানো যাবে না। দূষণ কমানোর অন্যতম উপায় হলো বৃষ্টি। কিন্তু নভেম্বরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এবার কৃত্তিম বৃষ্টি নামানোর প্রস্তাব দিয়েছে আই আই টি কানপুর। কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি নামাতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন  কানপুর আইআইটির গবেষকরা।
সাধারণত ৩০০র বেশি স্কোর হলে সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা।
১৬৯ স্কোর নিয়ে ঢাকা আজ বিশ্বে পঞ্চম দূষিত শহর।
বাতাসে দূষণের মাত্রা ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে আইকিউআই। ঢাকার চেয়ে আজ বায়ুদূষণের মাত্রা বেশি ভারত ও পাকিস্তানের দুটি শহরে। দূষণে বিপজ্জনক স্কোর (৩৩৬) নিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থান পাকিস্তানের লাহোরের।
খুবই অস্বাস্থ্যকর অবস্থায় আছে ভারতের কলকাতা (২০৩) ও পাকিস্তানের করাচি (১৮৮)।
আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১১০টি শহরের নাম থাকে। এর ৪৫টিতে বাতাসের মান আজ মাঝারি থেকে বিপজ্জনক অবস্থায় আছে। বাকি শহরগুলোতে বাতাসের মান স্বাস্থ্যকর।
এ দিক থেকে শীর্ষে আছে নরওয়ের রাজধানী অসলো। শহরটিতে বায়ুদূষণের স্কোর মাত্র দুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *