🧧🚨অরবিন্দের সংঘের দীপাবলি উৎসব প্রস্তুতি চূড়ান্ত

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও অরবিন্দ সংঘের উদ্যোগে অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আগামী ১১ থেকে ১৪ই নভেম্বর ২০২৩ইং এই চারদিন ব্যাপী দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের শুভ উদ্ভোধন হবে আগামী ১১ই নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় রাজ্যের  মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে। এই উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগম মেয়র  দীপক মজুমদার  এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ১৪ বাধার ঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা  মীনা রানী সরকার  ও ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর অলক রায় সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ। এই চার দিনব্যাপী রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র দান শিবির , ভক্তিমূলক গানের অনুষ্ঠান রয়েছে বাউল শিল্পীদের দ্বারা বাউল সংগীতের অনুষ্ঠান। ১৪ তারিখ রয়েছে রাজ্যের বিশিষ্ট মিউজিকাল ব্যান্ড ভাইব্রেশন এর পরিবেশনা। আজ ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *