চলছে পূজোর মরশুম। ফলে রক্তদান শিবির হচ্ছে কম। ব্লাড ব্যাংক গুলিতে দেখা দিয়েছে রক্তস্বল্পতা। এরি ভেতর বিভিন্ন সংস্থা সংকট কাটিয়ে তুলতে এগিয়ে আসছে রক্তদানে। শুক্রবার মোটর স্ট্যান্ড শনিতলা কালীপূজা কমিটি বনমালীপুর বয়েজ ক্লাবের সহযোগিতা এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
