বিকশিত ভারত সংকল্প যাত্রা
এবং প্রতি ঘরে সুশাসন ২.০ এর অঙ্গ হিসেবে পুর নিগমের উত্তর জোনের উদ্যোগে উত্তর জোনাল অফিসে এক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোঃ সাজ্জাদ, কর্পোরেটর প্রদীপ চন্দ্র, জগদীশ দাস, হীরালাল দেবনাথ, সান্তনা সাহা, জয়া ধানুক, শম্পা সেন সরকার সহ অন্যান্যরা। আজকের এই শিবিরে জনগণের দুয়ারে যে যে সুবিধা গুলি প্রদান করা হয় তা হল পি আর টি সি এস সি, ও বি সি সার্টিফিকেট আয়ুষ্মান কার্ড,আধার কার্ড, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য সুবিধা । উল্লেখ্য ইতিমধ্যেই দক্ষিণ জোনে এবং পূর্ব জোনের উদ্যোগে দুটি শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ উত্তর জোনে হচ্ছে এবং আগামীকাল অনুষ্ঠিত হবে সেন্ট্রাল জোনে।আজকের এই শিবিরকে ঘিরে জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
