ভীমরাও রামজি আম্বেদকর ১৪ এপ্রিল ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন।
৬ ডিসেম্বর ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন। আজ উনার ৬৮তম তিরোধান দিবস। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ ওনার তিরোধান দিবসে শ্রদ্ধার সঙ্গে উনাকে স্মরণ করা হয়।
স্টেট মিউজিয়ামের সামনে বাবা সাহেব আম্বেদকর এর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা।
বাবাসাহেব আম্বেদকর ছিলেন একজন ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী । তিনি ভারতের সংবিধানের রচয়িতা। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।
