আগরতলা শহরের চুরির ঘটনার খামতি নেই। থেমে থেমে প্রতিনিয়তই ঘটে চলেছে চুরির ঘটনা । পুলিশ সদর দপ্তর সংলগ্ন ভিআইপি জনের বামফ্রন্ট সরকারের স্পিকার এবং বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের কোয়াটারে প্রতিনিয়তই হানা দেয় চোরের দল। এলাকাবাসীর অভিযোগ পুলিশকে জানানো হলেও সেই অর্থের পুলিশের কোনরকম ভূমিকা দেখা যায়নি। আজ এলাকাবাসী এই কোয়াটার থেকে এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
