🚨🧧রাজ্যে কারখানা খুলতে চায় নিপ্পন এন্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিস লিমিটেড

নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লি. বাংলাদেশ এবং জাপানের যৌথ পরিচালিত কোম্পানি। ২০১৪ সাল থেকে  বাংলাদেশে পথচলা শুরু জাপানের নিপ্পন এবং বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল যৌথভাবে নিপ্পন এন্ড ম্যাকডোনাল ষ্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। বাংলাদেশের মেট্রোরেলের কাজ  ওই কোম্পানি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। নিত্তো কোহকি জাপানের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে নিকন চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে তাদের প্রোডাক্ট মার্কেটিং করার পাশাপাশি রাজ্যে যদি চাহিদা থাকে তাহলে কারখানা তৈরির ও তাদের পরিকল্পনা রয়েছে বলে  এক সাংবাদিক সম্মেলনে জানান ।
ভারত বাংলাদেশ চেম্বারস অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তাদের ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চ্যাপ্টারের সেক্রেটারি সুজিত রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *