🧧🚨লোকসভা নির্বাচনের বাকি নেই আর বেশি। প্রতিটি রাজনৈতিক দল ই শুরু করে দিয়েছে নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মসূচি। কংগ্রেসও চাইছে রাজ্যে তাদের অবস্থান শক্তিশালী করতে। বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়ার যুগ। বিভিন্ন কর্মসূচি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাচ্ছে জনগণের হাতে। কংগ্রেসকে আরো শক্তিশালী করতে এবং জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছেন প্রদেশ কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।উনি ছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *