🚨🧧এসএফআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

 

ভারতের ছাত্র ফেডারেশনের ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার সকালে ছাত্র যুব ভবনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। ১৯৭০ সালে ২৭ থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সর্বভারতীয় সম্মেলন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। তারপর কেরালায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সরকারি শিক্ষা বাঁচাও স্লোগান কে সামনে রেখে এবছর তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *