🧧🚨সুধীর স্মরণ

সুধীর রঞ্জন মজুমদার ১৮ মে ১৯৩৯ সালে টেংরা কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন শিক্ষক। রাজনীতিতে যোগদানের পর ৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সাল থেকে ১৯ শে ফেব্রুয়ারি ১৯৯২ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন।
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যও হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন। ৪ জানুয়ারি ২০০৯ সালে ৬৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আজ ওনার ১৬ তম মৃত্যুবার্ষিকী। প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদায় ওনার মৃত্যুবার্ষিকী দিনটি পালন করে। আজ সকালে উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেসের সদর জেলা সভাপতি তন্ময় রায় প্রয়াত মুখ্যমন্ত্রীর কর্মধারা তুলে ধরেন। পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের বাড়িতে গিয়ে উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *