🚨🧧 নেতাজি স্কুলে হচ্ছে না পার্কিং প্লেস:মেয়র

নেতাজি স্কুল মাঠে পার্কিং করা নিয়ে স্পষ্টিকরণ দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনি বলেন আগরতলা শহরকে যানজটমুক্ত করতে শহরের বিভিন্ন জায়গায় পার্কিং করা নিয়ে চিন্তা ভাবনা করছে পুর নিগম। কিছুদিন পূর্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রাথমিকভাবে নেতাজি স্কুলে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা চালু করা নিয়ে আলোচনা হয়। সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মতি দেননি এই সিদ্ধান্তের। ফলে সেখানে কোন ধরনের আন্ডারগ্রাউন্ড পার্কিং করা হবে না সিদ্ধান্ত নেয় পুর নিগম । শুধুমাত্র প্রাথমিক স্তরেই ছিল এই চিন্তা-ভাবনা তবে এটাকে নিয়ে কোন কোন ব্যক্তি মহল থেকে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে যা কাম্য নয়। রাজ্য সরকার নেতাজি স্কুলের উন্নতি নিয়ে ভাবছে জল নিকাশি ব্যবস্থার জন্য ৪ কোটি টাকা এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য দুই কোটি টাকা ব্যয় করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *