🚨🧧 সমাপ্ত হলো এগিয়ে চলো শিশু মেলা

১০দিন ব্যাপী এগিয়ে চলো সংঘের ৩৫তম শিশু মেলার সমাপ্তি হলো সোমবার। এ বছর ১৪০০ শিশু এই শিশু মেলায় অংশ নেন।যা গত বছরের তুলনায় ৬০০ জন প্রতিযোগী বেশি অংশ গ্রহণ করেন।৩০ডিসেম্বর মুখ্যমন্ত্রীর হাত ধরে যার উদ্বোধন হয়ে ছিল আজ সমাপ্তি ঘটল। এই ১০ দিন শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ক্রীয়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জাহ্নবী দাস চৌধুরী , কর্পোরেটর এ.এম.সি. ওয়ার্ড নং ৩৪, সত্যব্রত নাথ, অধিকর্তা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ত্রিপুরা সরকার, সঞ্জয় পাল, চেয়ারম্যান আগরতলা ক্লাব ফোরাম। সভাপতিত্ব করেন চঞ্চল নন্দী, সভাপতি, এগিয়ে চল সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *