নাগেরজলা, ভট্টপুকুরের মডার্ণ ক্লাব হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ১২ দিনব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি হাতে নিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি সজল চক্রবর্তী কর্মসূচি গুলি তুলে ধরেন, কর্মসূচি গুলি হল,২৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে হীরক জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিক, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও শহর দক্ষিণাঞ্চলের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ক্লাব গুলোকে সংবর্ধনা প্রদান করা হবে। হীরক জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ক্লাবের স্মরণিকা ‘প্রতিবিম্ব’-র বিশেষ সংখ্যারও প্রকাশ করা হবে।২৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে ক্রসকান্ট্রি (পুরুষ ও মহিলা) দৌড়। বিকাল ৪টায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা(১৪ বছর পর্যন্ত)।২৬ জানুয়ারি সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন। সকাল ৮.৩০ মিনিটে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা।
সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে দাবা প্রতিযোগিতা।
সকাল ১১টায় যোগা প্রতিযোগিতা (সব গ্রুপের ছেলে ও মেয়ে)।
বিকাল ৪টায় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা।
২৭ জানুয়ারি বিকাল ৪টায় নজরুল সংগীত।২৮ জানুয়ারি সকাল ৯টায় রক্তদান শিবির। শিশুরোগ, নাক-কান-গলা, মেডিসিন, চর্মরোগ, চক্ষু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য শিবির। বিনামূল্যে বিভিন্ন রক্ত পরীক্ষা। দুপুর ১২টায় ক্যুইজের বাছাই পর্ব। ২ টায় ক্যুইজের ফাইন্যাল প্রতিযোগিতা।
দুপুর ১টায় ক্যারাম প্রতিযোগিতার ফাইন্যাল। বিকাল ৪টায় লোকগীতি।২৯ জানুয়ারি
বিকাল ৪টায় সব বিভাগের নজরুল নৃত্য।
৩০ জানুয়ারি বিকাল ৪টায় সব বিভাগের লোকনৃত্য।
৩১ জানুয়ারি বিকাল ৪টায় সব বিভাগের আবৃত্তি (রবীন্দ্র-নজরুল-সুকান্ত)১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সব বিভাগের বরীন্দ্র নৃত্য।
২ ফেব্রুয়ারি দুপুর ২টায় বল নিক্ষেপ।বিকাল ৪টায় যেমন খুশী সাজো। মহিলাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা। ৩ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যে ও বহিঃরাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
