🧧🚨বিধানসভায় স্মৃতিচারণ

 

রাজ্য বিধানসভায় আজ বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন, হজাগিরি নৃত্যের প্রবাদপ্রতিম শিল্পী ও নৃত্যগুরু মৈত্যরাম রিয়াৎ, বিশিষ্ট রসেন বাদক থাঙ্গা দার্লং এবং রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াতদের কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তিনি প্রয়াতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। সবশেষে বিধানসভার সদস্য-সদস্যাগণ দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *