ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ায় প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনোত্তর ভারতবর্ষের রাজনীতির লৌহপুরুষ দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রাক্তন তথ্য ও সম্প্রচার এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রবাদের মার্গদর্শক আদরনীয় লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করায় বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। সমাজের অন্তিম ব্যক্তির উত্থানে সমর্পিত লালকৃষ্ণ আডবাণীজির জীবনধারা সমগ্র দেশবাসীর কাছে অনুপ্রেরণার।’
শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা দেশের সামগ্রিক কল্যাণে স্মরণীয় অবদান রাখার জন্য লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীজির সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন।
