নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের ১৭ সদস্যের এক প্রতিনিধিদল গতকাল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন। রাজ্যপাল রাজভবনে তাদের স্বাগত জানান এবং রাজ্যের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদলকে জানান, ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা অ্যাডুকেশনাল হাব হিসেবে গড়ে উঠার জায়গায় পৌঁছে যাচ্ছে। ত্রিপুরা আনারস ও আগর গাছের জন্য বিখ্যাত। পর্যটন ক্ষেত্রে ত্রিপুরার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ন্যাশনাল ডিফেন্স কলেজের আধিকারিকরাও তাদের ত্রিপুরা সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। রাজ্যপাল প্রতিনিধিদলের সদস্যদের হাতে স্মারক উপহার তুলে দেন। প্রতিনিধিদলটিও রাজ্যপালের হাতে স্মারক উপহার তুলে দেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদলটিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ওমান, মরক্কোর আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সাক্ষাতকারের সময় রাজ্যপালের সচিব ইউ কে চাকমা ও পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস উপস্থিত ছিলেন।
