🧧🚨পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ২৫ সেপ্টেম্বর ১৯১৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর অগ্রদূত, এবং ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব। ১১ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে উত্তরপ্রদেশের মুঘলসরাই জংশন রেলওয়ে স্টেশনের কাছে তাঁর মরদেহ পাওয়া যায় ।যেই মৃত্যুর আজও কোনো কিনারা হয় নি।আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সারা দেশের সঙ্গে যথাযথ মর্যাদায় রাজ্যেও আজকের দিনটি পালন করা হয়। আজ ওনার মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। সারা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এ দিনটি পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় বিজেপি সদর দপ্তরে যেখানে পন্ডিত জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।পাশাপাশি বিভিন্ন মন্ডলেও পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *