🚨🧧অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশান তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের অধিকর্তার নিকট সাত দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। গুরুত্বপূর্ণ দাবি গুলি হল,দৃষ্টি প্রতিবন্ধী কর্মচারীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরে মানসিক নির্যাতন এবং হয়রানির শিকার হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করা উচিত। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন, 2016 অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী কর্মীদের জন্য বসার ঘর, ডেস্ক এবং টয়লেটের অ্যাক্সেস যোগ্যতা নিশ্চিত করতে হবে।বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের বিভাগ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে ইত্যাদি।