🧧🚨“ইনভেস্ট ইন উইমেন: অ্যাক্সিলরেট প্রোগ্রেস” এই স্লোগানকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর এই নারী দিবসকে সামনে রেখে শুক্রবার মহিলা কমিশনের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহিলা কমিশনের অফিসের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় মহিলা কমিশনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।