🧧🚨 শহর সুন্দর্যায়নে ঘুরছেন মেয়র

গত বিধানসভা নির্বাচনের পূর্বে শহরকে যানজট মুক্ত করতে বটতলা বাজারের সামনে কিছু বেআইনি ব্যবসায়ীকে পুর নিগমের উদ্যোগে উচ্ছেদ করা হয়েছিল। নিকন তাদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তীতে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার। আজ ওই জায়গা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ,জান্নবী দাস চৌধুরী, নিতু গুহ দে পুর কমিশনার শৈলেশ যাদব। বটতলা শিববাড়ির উল্টোদিকে 18 জন ব্যবসায়ীকে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে পাশাপাশি ছোট একটি পার্ক তৈরি করা হবে সেই জায়গায় জানান মেয়র দীপক মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *