🧧🚨ত্রিপরা মোথা বিজেপি পরিচালিত জোট সরকারে যোগদান করায় এবং অনিমেষ দেববর্মা মন্ত্রিত্ব গ্রহণ করার পর মার্চ মাসের ৭ তারিখ বিরোধী দল নেতার পদ থেকে পদত্যাগ করে। ফলে সংখ্যা তত্ত্বে বিরোধী দলের মর্যাদা পায় সিপিআইএম। আজ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অফিস কক্ষে বিরোধী দল নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জিতেন চৌধুরী।