ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে জয়ী হলেন বিপ্লব কুমার দেব।

রাজ্য সভার  একটি মাত্র আসনের ফল প্রকাশ হল বৃহস্পতিবার বিকেলে । বৃহস্পতিবার দিন সকাল থেকে শুরু হয়েছিল ভোটদান পর্ব পরবর্তীতে গণনা শেষে জয়ী হলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। বিপ্লব দেব পেয়েছেন ৪৩টি ভোট তার প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী ভানু লাল সাহা পেয়েছেন ১৫টি ভোট। উল্লেখ্য ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার ফলে রাজ্যসভার একমাত্র আসন থেকে পদত্যাগ করেন। ফলে শূন্য হয়ে যায় আসন খানি। বৃহস্পতিবার সে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে জয়ী হয়ে বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ নির্বাচিত করার জন্য ত্রিপুরার বিজেপি এবং আইপিএফটি বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উনি বলেন রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করার এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী , ভারতীয় জনতা পার্টি (বিজেপি)  জেপি নাড্ডা জি এবং এইচএম  অমিত শাহ প্রতি তিনি কৃতজ্ঞ। মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্রিপুরার প্রিয় মানুষের সেবা করে যাবেন। বিপ্লব দেব জয়ী হওয়ার পর তাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন,রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায়  বিপ্লব কুমার দেব মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
মাননীয় প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী জী’র নেতৃত্বে আমরা একসঙ্গে রাজ্যের বিকাশে কাজ করে যাবো।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *